চালিবন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৮ AM

চালিবন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৯:২৬:১৪ AM

চালিবন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু


নগরীর চালিবন্দর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলী ও সবিনা বেগম দম্পতির ছেলে। তিনি ছড়ারপাড় এলাকায় রাহাত মিয়ার কলোনীতে স্বপরিবারে বসবাস করতেন।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুর্বৃত্তরা চালিবন্দর ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় ওই কিশোরকে ঘেরাও করে ছুরিকাঘাতের পরে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।

সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা এক কিশোর খুন হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কোতোয়ালী মডেল থানার ওসি মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি  এখন পর্যন্ত কাওকে আটক করা হয়নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর