দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনার
নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন করছে আওয়ামী লীগ। শপথ নেওয়ার পর নতুন
দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সিলেট
বিভাগের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য
মো. আব্দুস শহীদ কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, ডা. সামন্ত লাল
সেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট-২ আসনের
সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসীকল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








