বাংলাদেশ সরকারের এবারই প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বৃহস্পতিবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দায়িত্ব বণ্টন করেন।।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এরপর প্রথমে পূর্ণ মন্ত্রীরা শপথ নেন। পরে প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
পূর্ণ মন্ত্রীর খবর ছড়িয়ে পড়লে পর্যটন নগরী ও চায়ের রাজ্য মৌলভীবাজারের জনপদে খুশীর ঢল নামে। তার নির্বাচনী এলাকাসহ অন্যান্য আসনে মিষ্টি বিতরণ করা হয়। পূর্নমন্ত্রী হওয়ার খবরে জেলা আওয়ামী লীগ ও তার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নেতৃবৃন্দরা বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দ মিছিল বের করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মো. আব্দুস শহীদ ২১২৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








