স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. সামন্ত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ AM

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. সামন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০৯:৫০:৫২ AM

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. সামন্ত


দ্বাদশ জাতীয় সংসদের নতুন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে শপথ পাঠ করেন এ চিকিৎসক।

শপথপাঠ অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমি স্বপ্নেও ভাবিনি মন্ত্রী হব। এটা আমার কাম্য ছিল না। যাই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মন্ত্রিত্ব দিয়েছেন। আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।

তিনি আরও বলেন, বুধবার মন্ত্রিপরিষদ সচিবের ফোন পেয়ে আমি ভেবেছিলাম তার মনে হয় কোনো রোগী আছে এখানে। কিন্তু তার কথা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমি তো বিশ্বাসই করি নাই। ভেবেছিলাম ভুয়া ফোন হতে পারে। তবে সত্যিই আমি মন্ত্রী হলাম। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর