চালিবন্দরে কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৯ AM

চালিবন্দরে কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৬:২৭:৫০ AM

চালিবন্দরে কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪


নগরীর চালিবন্দর এলাকায় কিশোর মো. আলী নিশা (১৭) হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ফরহাদ মিয়া (২০), নূরনবী নুনু (১৯), সাকিব আহমদ (১৯) ও রাহিম আহমদ (১৯)। এদের মধ্যে ফরহাদ এ মামলার মূল আসামি।

শনিবার রাতে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপমোলর দত্তগ্রাম থেকে গ্রেফতার করা হয়। খুন হওয়া মো. আলী নিশা (১৭) কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নূর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে সিলেট মহানগরের ছড়ারপাড়ের একটি কলোনিতে বসবাস করতো।

রোববার বিকেলে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জন্মদিনের কেক কাটার কথা বলে তিনজন বন্ধু মো. আলীকে চালিবন্দরের পার্শ্ববর্তী মাছিমপুর ডেকে নেয়। সেখানে যাওয়ার পর তার উপর হামলা চালানো হয়। এসময় মো. আলী দৌঁড়ে আত্মরক্ষার চেষ্টা চালায়। চালিবন্দর ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় আসার পর সে পড়ে গেলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে  সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর