কানাইঘাট উপজেলায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে মাতাব উদ্দিন (মাতাই) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মাতাব কানাইঘাটের দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (করছটি) গ্রামের রফিকুল হকের পুত্র।
সোমবার সকাল সাড়ে ১০টা দিকে তার বাড়ির পাশে এঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
কানাইঘাট প্রতিনিধি 








