হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৭ PM

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৭:০৪:১৩ AM

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন


হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেছেন। সোমবার ( ৬ মে)  সকাল ১১ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তরে কর্মবিরতি কালে দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ অংশ নেন তারা। 

এসময় তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী  বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড,  শুক্রবার ও শনিবার দুদিন ছুটি, শান্তি বিনোদন সহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভার টাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা,  বেতন স্কেল বৃদ্ধি , পদোন্নতি, শিফটি ডিউটি বাসতবায়নের মাধ্যমে ন্যায় সংগত কর্ম পরিবেশ তৈরির দাবি জানান। 

আনদোলনকারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন -ভাতা, পদোন্নতি, ছুটি সহ সব সুযোগ-সুবিধা ভিন্ন এছাড়া বিভিন্ন সময় চুক্তি  ভিত্তিক নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন সহ করতে হচ্ছে। নির্ধারিত কর্ম ঘন্টা নির্ধারণ সহ তাদের দাবিদাওয়া না মেনে নিলে আর-ও বৃহৎ আনদোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তারা।

আজকের সিলেট/এস এ এম/জে কে এস

সিলেটজুড়ে


মহানগর