ছয় সন্তানের জনক আজমির আলী (৩৪) । পেশায় একজন দিনমজুর। সে নসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামের বাসিন্দা মৃত রইছ আলী'র ছেলে। তার এই বয়সে কাজ কর্মকরে উপার্জনের মাধ্যমে ছেলে-মেয়েদের নিয়ে সুখে শান্তিতে থাকার কথা ছিলো। কিন্তু মরণব্যাধী এই রোগে আক্রান্ত হয়ে সন্তান-সন্ততী, স্ত্রী'র ভরণপোষণ-চিকিৎসার অভাবে নিজের জীবন বাঁচানো নিয়ে চরম সষ্কায় পড়েছেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭তলা ৩৭নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন। সহযোগিতা পেলে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
ফুসফুসে আক্রান্ত আজমির আলী'র স্ত্রী জোসনা বেগম জানান, চিকিৎসকের পরামর্শে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পরে তার ফুসফুসে পানি জমে আছে, দ্রুত উন্নত চিকিৎসা না করালে ফুসফুস নষ্ট হয়ে যাবে। চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসায় আনুমানিক ২ লক্ষাধিক টাকার প্রয়োজন।
তিনি আরও জানান,স্বামী আজমির আলী'র চিকিৎসা ব্যয় করার মতো অর্থ বা সামর্থ্য কিছুই তাদের নেই। এর মাঝে ৬ ছেলে-মেয়েকে তিন বেলা খাবার দেওয়া ও হয়ে উঠেছে সামর্থ্যের বাহিরে।
স্বামীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আশার জন্য বিত্তবানদের প্রতি আন্তরিক অনুরোধ জানান ।
সাহায্যে পাঠানোর জন্য রোগি আজমির আলী'র ব্যক্তিগত বিকাশ- 01755046547, নরসিংপুর, দোয়ারাবাজার সুনামগঞ্জ।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে 








