৬ষ্ঠ উপজেলা পরিষদ নিবৃাচনের প্রথম ধাপে সিলেট জেলা ৪টি উপজেলায় ভোটগ্রহন চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহন চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। চারটি উপজেলা হচ্ছে- সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ।
এদিকে, বুধবার সকালে ভোটের শুরুতেই ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় সকল কেন্দ্রে বাড়ছে ভোটারদের উপস্থিতি। পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে।
এই চারটি উপজেলার ৩০২টি ভোট কেন্দ্রে ৮ লাখ ১৪ হাজার ৫২ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তিনটি পদে ৯ জনের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন লড়ছেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








