দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় সরকারের সার্বজনীন পেনশন স্কিম গ্রহনে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলার বিভিন্ন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন অনেকেই এসে এ সম্পর্কে তথ্য জানতে চাওয়ার পাশাপাশি খোঁজ খবর নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) গ্রহন করছেন।
সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিম গ্রহনে মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী, শিক্ষক, ইমাম, সাংবাদিক, শ্রমিক, কৃষক, রিকশাচালক, দিনমজুর ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ এমনকি মহিলারাও পেনশন স্কিম গ্রহণ করছেন।
উপজেলা প্রশাসন সূত্রমতে, সর্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন কার্যক্রম সিলেট জেলার মধ্যে গোয়াইনঘাট উপজেলা সর্বোচ্চ দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর তা সম্ভব হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের কাজের প্রতি তাঁর আন্তরিকতা, ঐকান্তিক প্রচেষ্টা ও নিরন্তর ছুটে চলা এবং নিরলস প্রচেষ্টার ফসল।
সার্বজনীন পেনশন স্কীম গ্রহীতারা এটি সরকারের একটি ভাল উদ্যোগ বলে মনে করেন। যার যার অবস্থান থেকে ভবিষ্যতের জন্য সকলের এই স্কিম গ্রহন করা উচিত।সাধারণ মানুষের মাঝে এটা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সার্বজনীন পেনশন স্কিম একটি জাতীয় প্রকল্প। পেনশন স্কিম গ্রহনে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রয়েছে। ৪ টি স্কিমে অংশগ্রহণকারীদের অনলাইনে রেজিস্ট্রেশন সেবা দিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








