দিরাই উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সাড়ে ১০ হাজার ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়।
বুধবার সন্ধ্যায় স্থানীয় নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭৪ কেন্দ্রের ফলাফলে প্রদীপ রায় (দোয়াতকলম) ৩০ হাজার ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৯৩৬ ভোট ভোট এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) গোলাপ মিয়া (আনারস) পেয়েছেন ১৫ হাজার ৪৯৭ ভোট।
আজকের সিলেট/ডি/এসটি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








