বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৯ PM

আহত শাতাধিক, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূণ্য এলাকা

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৫:৩২:৩০ AM

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার আগোয়া গ্রামের আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৪০)। এঘটনায়র আরো শতাধিক লোক আহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।।  

বৃহস্পতিবারদুপুরে উপজেলার আগোয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দু'দিক থেকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় সংঘর্ষকারীরা একে অন্যের বসতঘর ভাঙচুর করেন। সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন পুরুষ সদস্যরা।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় মন্দরী ইউনিয়নের আগোয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল। আজ দুপুরে এ দুইজনের সমর্থনকারী অটোরিকশাচালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার মধ্যে বাজারে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। এতে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক লিলুকেও মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/বিএন/এসটি

সিলেটজুড়ে


মহানগর