সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার কোয়ার্টারে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হাফ বিল্ডিং ঘর নষ্ট হয়েছে গেছে।স্থানীয় জনসাধারণ ও ধর্মপাশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এবিষয়ে মধ্যনগর থানার ওসি মোঃএমরান হোসেন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অসংখ্য প্রয়োজনীয় কাগজপত্রাদি ধ্বংস হয়েছে। আগুনের সুত্রপাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকেই ধারনা করা হচ্ছে।
আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








