হবিগঞ্জে বৈদ্যুতিক গোলযোগের ব্যাখ্যা চাইলেন আদালত
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:২৬ PM

হবিগঞ্জে বৈদ্যুতিক গোলযোগের ব্যাখ্যা চাইলেন আদালত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৭:৫৯:৫৯ AM

হবিগঞ্জে বৈদ্যুতিক গোলযোগের ব্যাখ্যা চাইলেন আদালত


বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিং বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশিদ এ আদেশ দেন।

সম্প্রতি হবিগঞ্জে ৩৪ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রায়ও বৈদ্যুতিক লোডশেডিং করা হয়। সামান্য ঝড় হলেই বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিংয়ের ফলে গরমে মানুষের মৃত্যু ঝুঁকি দেখা দিয়েছে।  বিপিডিবির কাছে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী অবহেলা করছেন।  

গতকাল বুধবার (৮ মে) এ ব্যাপারে আদেশ চেয়ে হবিগঞ্জ সদর উপজেলার ময়না মিয়া নামে এক ব্যক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিলেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ -এর ২৫ ধারায় প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিং বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য আদালত নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মুর্শেদকে আদেশ দেন।  

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত প্রাপ্ত অভিযোগ আমলে নিয়ে বিপিডিবি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে ব্যাখ্যা দাখিলের আদেশ দিয়েছেন এবং মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর