মাধবপুর উপজেলার ধর্মঘর মনতলা সড়কের মেস্তুুরী বাড়ি মোড় নামক স্থান থেকে থেকে ২০কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতদাকে আটক করেছে পুলিশ। আটককৃত মোশারফ হোসেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র।
শুক্রবার ভোর রাতে মেস্তুুরীবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








