কুয়াশায় আচ্ছন্ন মধ্যনগরের আকাশ, বেড়েছে শীতের তীব্রতা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাটির অবস্থান ভারত সীমন্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে। এখানে এবছর শীতকালের শুরুতে তেমন শীতের আমেজ দেখা না দিলেও পৌষের শেষ দিকে বেড়েছে প্রচন্ড কুয়াশায় ঘেড়া শীতের তীব্রতা।
সববয়সী মানুষেই শীতের কাপড় মুড়িয়ে বাহিরে চলাচল করতে দেখা গেছে। সূর্যের ঝলকানী দেখা মিলেছে দুপুর বারোটায়।এতে করে হাওরাঞ্চলে বোরো মৌসুমে জমিতে ধান গাছ রোপন সহ কৃষকগন কৃষিকাজে ব্যাপক ভুগান্তি পোহাচ্ছেন।
শুক্রবার (১২জানুয়ারি) এ অঞ্চলে আজকের তাপমাত্রা সর্বনিম্ন ১৪.৫ডিগ্রি সেঃরেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট আবহাওয়া সহকারী কর্মকর্তা অমর তালুকদার।
আজকের সিলেট/১২ জানুয়ারি/জেকেএস
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








