মানবেতর জীবনযাপন করছেন গুলনী চা বাগানের শ্রমিকদের
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৮ PM

মানবেতর জীবনযাপন করছেন গুলনী চা বাগানের শ্রমিকদের

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ১১:৩৬:৪১ AM

মানবেতর জীবনযাপন করছেন গুলনী চা বাগানের শ্রমিকদের


তিন সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাপ্তাহিক মজুরি, দেয়া হচ্ছে না রেশন, নেই চিকিৎসার ব্যবস্থা কিংবা স্থায়ী বাসস্থানের নিশ্চয়তা। বেতন বন্ধ হলেও, কাজ বন্ধ হয়না আবার খাবার না থাকলেও ক্ষুধা লাগা বন্ধ হয় না। এমনই সমস্যায় জড়িয়ে আছেন গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের গুলনী চা বাগানের শ্রমিকরা।

এই চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা তিনসপ্তাহ ধরে মানবেতর জীবনযাপন করলেও এর প্রতিকারে নেই কোন কার্যকর উদ্যোগ।

বাগানের কয়েকজন শ্রমিক জানান, চা শ্রমিকরা এমনিতেই অসহায়। সারাদিন খাঁটুনির পর সামান্য যে পরিমাণ টাকাপয়সা পাওয়া যায়, তা দিয়ে কোনমতে তাদের সংসার চলে। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের বেতন ও বোনাসসহ যাবতীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে বাগান কর্তৃপক্ষ।

তারা জানান, ক্ষিধা মিটাতে একবেলা ভাত খেলে আরেক বেলা আলু সিদ্ধ কিংবা কচু সিদ্ধ করে খেতে হচ্ছে। যেসব পরিবারে সদস্য বেশি, কিছু উপার্জনের মানুষ কম, তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সাধারণ সম্পাদক দেবু বাউরী জানিয়েছেন শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সাথে আলাপ হয়েছে, বেতন পরিশোধের চেষ্টা চলছে।

গুলনী চা বাগানের ব্যবস্থাপক শাহাবুল্লাহ সরকার নয়ন বলেন, চায়ের উৎপাদন খরচ বেশি হলেও নিলামে কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। এতে মালিক পক্ষ লোকসানে রয়েছে আর ভর্তুকি দিয়ে কত চালানো যায়।

চা শ্রমিকদের বেতনভাতা পরিশোধের জন্য মালিকপক্ষ ব্যাংক লোন গ্রহণের চেষ্টা করছেন বলে জানান তিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর