এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। তবে গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গতবছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫ জন।
রোববার দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া পাওয়া গেছে।
সিলেটের মাধ্যমিক ও উচ্চশিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানাগেছে, এ বছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৭৩ শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৮০ হজার। পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ। যা গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫জন। এ বছর জিপিএ-৫ কমেছে ৫৮৫টি।
সিলেটের ঐতিহাসিক সিলেট পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে পাশের হার শতকরা একশত শতাংশ। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছেন ২২৩ জন শিক্ষার্থী।
সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান আজকের সিলেটকে জানান, এ বছর আমার প্রতিষ্ঠানে ফলাফলে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। আমার প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে আমরা এই ফলাফল পেয়েছি। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








