ধর্মপাশায় মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৪ AM

ধর্মপাশায় মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৫:২৮:৪১ AM

ধর্মপাশায় মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


সুনামগঞ্জের ধর্মপাশায় বিশ্ব মা দিবস উপলক্ষে র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদ্জ্জুামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তৌহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মকর্তা মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন খান, বেসরকারি সংস্থা পারি’র সিডিও বিদ্যুৎ মাংসাং, সমকাল সাংবাদিক এনামুল হক, আমার সংবাদ প্রতিনিধি এমএমএ  রেজা পহেল, খোলা কাগজ সাংবাদিক মহিউদ্দিন আরিফ, এনজিও কর্মী সাদিয়া আফরিন।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার নারী, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী, কিশোরীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর