হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২০ PM

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ০৪:৩৩:৪৮ AM

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন


হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে সুভাষ চন্দ্র পাল (৪৫) নামে এক পল্লী চিকিৎসক  তারই আপন ভাইয়ের আঘাতে নিহত হয়েছেন। নিহত সুভাষ চন্দ্র পাল উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত জয় চন্দ্র পালের ছেলে ও স্থানীয় পল্লী চিকিৎসক।

শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , সুবাস চন্দ্র পাল ও তারই আপন ভাই শ্রীবাস চন্দ্র পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুরে তাদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে এতে সুভাস চন্দ্র পাল আহত হন পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর