লাখাইয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৪৯ AM

নদীপার থেকে লাশ উদ্ধার

লাখাইয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৫:২৮:১৩ AM

লাখাইয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু


হবিগঞ্জের লাখাইয়ে এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘটেছে। নদীর পার থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কাছে বিষের একটি বোতল একটি চিরকুট পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর থেকেই এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে শুরু হয় গুঞ্জন।

নিহত রিবন রুপা দাস (৪০) লাখাই উপজেলার ভবানীরপুর গ্রামের অজয় দাশের স্ত্রী ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত ছিলেন।

লাশের কাছে পাওয়া বিষের বোতল ও চিরকুট নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, চিরকুটের সূত্র ধরে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখই সবকিছু বলা যাচ্ছে না।

লাখাই থানা পুলিশের ওসি মো. আবুল খায়ের জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, রিবন রুপা দাস শিক্ষকতায় জাতীয় পর্যায়ে সেরা উদ্ভাবক হয়েছিলেন ২০২২ সালে। এর আগে ২০১৮ সালে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি। ছিলেন লাখাই উপজেলার শ্রেষ্ট জয়িতাও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত অ্যাম্বাসেডর শিক্ষকও ছিলেন তিনি।

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর