জৈন্তায় গৃহশিক্ষক খুন : দেড়বছর পর ঘাতক মাহি গ্রেফতার
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৪৪ AM

জৈন্তায় গৃহশিক্ষক খুন : দেড়বছর পর ঘাতক মাহি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৪:১২:৩৯ AM

জৈন্তায় গৃহশিক্ষক খুন : দেড়বছর পর ঘাতক মাহি গ্রেফতার


সিলেটে জৈন্তাপুরে মুক্তারুল হক খুনের মামলার প্রধান আসামী ইফতেখার রশিদ মাহিকে (২২) ডাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশন পিবিআিই। পরে তাকে আদারতে হাজির করা হলে সে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। গ্রেফতারকৃত মাহি জৈন্তাপুরের তেলিজুরী গ্রামের বজলুর রশিদ শামীমের ছেলে। নিহত মুক্তারুল হকও একই গ্রামের রহমত আলীর ছেলে।

জানা গেছে, ২০২২ সালের ৪ ডিসেম্বর সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার তেলীজুরী এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে  মুক্তারুল হকের (৩৬) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা রহমত আলী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা  করেন। জৈন্তাপুর থানা পুলিশ কিছুদিন তদন্তের পর তদন্তভার গ্রহণ করে পিবিআই সিলেট।

হত্যাকাণ্ডের দেড় বছর পর পিবিআই ঘটনার রহস্য উদঘাটন করে মূল আসামি ইফতেখার রশিদ মাহিকে (২২) ঢাকা থেকে গ্রেফতার করে। ঘাতক মাহি আত্মগোপন করে  ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছিল। গ্রেফতারের পর পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বর্ণনা দেয় মাহি।

মঙ্গলবার মাহিকে আদালতেও হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় । জবানবন্দীতে হত্যার কারণ হিসেবে নিহত মুক্তকারুলের বিরুদ্ধে তার দীঘদিনের অনৈতিক আচরণ ও তার পরিবারের এক সদস্যের সভ্রমহানীর হুমকির কথা জানায় সে। আর এতে ক্ষুব্ধ হয়ে মাথায় আঘাত করে গৃহশিক্ষক মুক্তারুলকে হত্যা করেন মাহি। জবানবন্দীর পর আদালত মাহিকে জেলহাজতে প্রেরণ করেন।

মাহিকে গ্রেফতার ও তার স্বকিারোক্তিকমূলক জবানবনদীর বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই সিলেট’র এসআই ঝলক মোহন্ত।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর