সিলেটে বইছে অসহনীয় তাপপ্রবাহ। তবে এর মাঝেও আবহাওয়া অধিদপ্তর সিলেট অঞ্চলের জন্য দিলো স্বস্তির খবর। আবহাওয়ার নতুন পূর্বাভাসে জানানো হয়েছে- সিলেট বিভাগের ৪টিসহ দেশের ৪২টি জেলায় এখন তীব্র গরম। তবে আগামী মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের ৪২টি জেলার মধ্যে চলমান তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এটি আরও বিস্তার লাভ করতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি।
বুধবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী- আগামী সপ্তাহের শেষের দিকে দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে।
উল্লেখ্য,সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
আজকের সিলেট/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








