কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:২০ AM

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৭:৪৪:৫৮ AM

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৫০) নামে একবৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের ভাই আছকন মিয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুরে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে এই ঘটনা ঘটে।।

স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়া গং দের সাথে মবশ্বর-মিছির উল্ল্যাহ গংদের বিরোধ চলছিলো। দুপুরে বিরোধপূর্ণ  ওই জমিতে কাজ করতে যান মিছির উল্ল্যাহ গংরা। এসময় আছকির মিয়া গংরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও  আছকন মিয়া  গুরুতর আহত হন।

আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়া কে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় গুরুতর আহত আছকন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর