বানিয়াচংয়ে ট্রিপল মার্ডারের ঘটনায় একশ জনের বিরুদ্ধে মামলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৮ AM

বানিয়াচংয়ে ট্রিপল মার্ডারের ঘটনায় একশ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৪:৪৬:৩১ AM

বানিয়াচংয়ে ট্রিপল মার্ডারের ঘটনায় একশ জনের বিরুদ্ধে মামলা


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ত্রিপল মার্ডারের এক সপ্তাহ পর বদরুল আলম বদিকে প্রধান আসামি করে ১শ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০/৮০ জনকে আসামী করে অবশেষে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত লিলু মিয়ার ছোট ভাই ছোট মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন।

বানিয়াচং থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগে থেকেই কারাগারে থাকা বদরুল আলম বদিকে হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৯ মে বৃহস্পতিবার আগুয়া গ্রামের বাজারে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিরাজ মিয়া ও আব্দুল কাদির। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে লিলু মিয়া নামে আরেকজনের মৃত্যু হয়।

এ ঘটনারপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদলরুল আলম বদিকে গত শনিবার ভোররাতে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার নুরপুর গ্রামের পুকুরপাড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর