গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম খালেদ আহমদ (২০)। নিহত খালেদ ডৌবাড়ী (কুতুবনগর) গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র। তিনি স্থানীয় বাজারে দর্জির কাজ করতেন বলে জানা গেছে।
শুক্রবার রাতে উপজেলার ডৌবাড়ী (কুতুবনগর) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন খালেদ। পথে বজ্রপাতে তিনি মৃত্যুবরন করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের একমাত্র উপার্জনোক্ষম ব্যক্তি ছিলেন খালেদ। এমন মৃর্ত্যুতে আমি খুবই মর্মাহত।
আজকের সিলেট/ডি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








