রাজনগরে কে হাসবেন শেষ হাসি?
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ PM

রাজনগরে উপজেলা নির্বাচন কাল

রাজনগরে কে হাসবেন শেষ হাসি?

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৯:৪২:৩১ AM

রাজনগরে কে হাসবেন শেষ হাসি?


দ্বিতীয় ধাপে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন কাল ২১ মে। রোববার রাতে প্রচার প্রচারণা শেষ হয়েছে নির্ঘুম রাত পার করা এ সকল প্রার্থীদের। এবার রাজনগর উপজেলা নির্বাচনে ৩ পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আহমদ বিলাল (আনারস), মোঃ শাহজাহান খান (কাপ-পিরিচ) ও সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমেদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়িয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরো ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রাজনগর উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন। উপজেলায় মোট ৬৭টি ভোট কেন্দ্র রয়েছে।

এদিকে, রাজনগর উপজেলায় পেশাগত তথ্য গোপন করেছেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস নামের এক কর্মকর্তা। এ নিয়ে প্রার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলার দক্ষিণখারপাড়া গ্রামের আলতাফুর রহমান নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রিপন চন্দ্র দাস জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক ১০ম গ্রেডে রাজনগর উপজেলায় সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপালনের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে তথ্য চাইলে উক্ত কর্মকর্তা তার বর্তমান পদবী ও বেতন স্কেল উল্লেখ না করে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে ৯ম গ্রেডের পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেখিয়েছেন।

রাজনগর উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস বলেন, ভুলবশত এটা হয়েছে। সংশোধনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছি।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, এটা কোনো সমস্যা নয়।

জেলা রিটানিং কর্মকর্তা মোঃ আব্দুস সালাম চৌধুরী বলেন, রোববার মধ্য রাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর