উৎসবের আমেজে নবীগঞ্জে চলছে ভোট গ্রহণ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ PM

উৎসবের আমেজে নবীগঞ্জে চলছে ভোট গ্রহণ

মো: আশরাফুল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০২:৩৬:২৫ AM

উৎসবের আমেজে নবীগঞ্জে চলছে ভোট গ্রহণ


সকাল থেকে শুরু হয়েছে নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। সে লক্ষ্যে গতকাল  সোমবার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রত্যেক কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম।

নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে  ১১৬ টি কেন্দ্রের ৬৯১টি ভোটকক্ষে ভোট গ্রহণ শুরু  হয়েছে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ  চলবে বিকাল ৪টা পর্যন্ত। ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৮২৭১৪ জন। এর মাঝে পুরুষ ভোটার সংখ্যা ১৪১৭৩৪ জন মহিলা ভোটার সংখ্যা ১৪০৯৭৯জন হিজরা ভোটার ১ জন। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ১৫টি মোবাইল টিম ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সমগ্র উপজেলা জুড়ে ২ জন জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রত্যেক ভোট কেন্দ্রে ১ জন পুলিশ এসআই/এএসআই এর নেতৃত্বে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে কেন্দ্রভেদে ১৭/২২ জনের আইনশৃঙ্খলা বাহিনীর টিম দায়িত্ব পালন করবে। এ ছাড়াও ৮ প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত রয়েছে । ১১৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রকে দূর্গম এলাকার কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।


এবারের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে বিএনপি রাজনীতির (বহিষ্কৃত) সাথে সম্পৃক্ত মুজিবুর রহমান শেফু (চিংড়ি মাছ)  নির্বাচন করায় ভোট কেন্দ্রে অন্য উপজেলা গুলি থেকে নবীগঞ্জে ভোটারের উপস্থিতি বেশি থাকবে বলে মনে করছেন স্থানীয় সাধারণ জনগণ।

তবে সকাল ৮টায় গ্রহণ  শুরু হলেও ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায় নি। কিছু কিছু ভোট কেন্দ্রে ৩/৪ জন করে ভোটার ও কিছু কিছু ভোট কেন্দ্রের লাইন ফাকা দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি লক্ষনীয়ভাবে বেড়েছে। 

সরেজমিনে, উপজেলার গোপলার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে দুপুর ১২:১৫ মিনিটে দেখা যায়, মোট ভোটের সংখ্যা ৩০৫৭ টির মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৬০০টি ।

রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে দুপুর ১:০০ টায় দেখা যায়, মোট ভোটের সংখ্যা ১৯৮০ টির মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৭২৫টি ।

বুড়িনাও সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে দুপুর ১:১০ টায় দেখা যায়, মোট ভোটের সংখ্যা ২৪৭৩ টির মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৭৫৮টি ।

পূর্বপাড়া পানিউমদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে দুপুর ১:৫০ টায় দেখা যায়, মোট ভোটের সংখ্যা ৩৫১৫ টির মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৯৭৫টি ।

উলেখ্য যে, প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে মোট ভোট পড়েছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর