হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় খড়ের স্তুপ থেকে পড়ে জালাল মিয়া (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জালাল মিয়া উপজেলার সদর ইউনিয়নের বিরাট ভাটি পাড়া গ্রামের ইউসুফ মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কৃষক জালাল মিয়া তার সন্তানদের নিয়ে বাড়ির পার্শ্ববর্তী শরিফ উদ্দিন সড়কের একপাশে গরু খাদ্য শুকনা খড়ের স্তুপ দিচ্ছিলেন। খড়ের স্তুপের উপরে থাকা জালাল মিয়া হঠাৎ করেই নিছে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়ে আহত হন।
তাৎক্ষণিক তার স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সুফল মিয়া জানান, বাড়ির পিছনের সড়কে একটি খড়ের স্তুপ দিচ্ছিলেন, তিনি স্তুপের উপরে ছিলেন। তার স্ত্রী ও সন্তান নিছ থেকে খড় উপরে দিচ্ছেন। স্তুপ দেয়ার শেষ পর্যায়ে তিনি দু'চোখে অন্ধকার দেখছেন বলেই নিছে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এপি
মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে 








