কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাতে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সূত্রে পাওয়া তথ্য মতে, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো.মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৭১৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ১৯ হাজার ৯৪২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।
আজকের সিলেট/ডি/এসটি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








