নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় একটি কলোনী থেকে অসামাজিকতার সময় ৬ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- মো: সাচ্চু মিয়া ওরফে শান্ত (২৮), খলিল (৬০), দানা মিয়া ওরফে পায়েল (২২), মো: মাজহারুল ইসলাম (২৯), রাশিদা আক্তার (২৬), সুবর্না আক্তার স্বপ্না (২০)। এদের মধ্যে মো: সাচ্চু মিয়া ওরফে শান্ত কদমতলী এলাকার হোটেল তিতাসের পতিতাবৃত্তি করারা দায়ে মানবপাচার আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামী।
মঙ্গলবার দিবগত রাত পৌনে ১ টার দিকে গোটাটিকর এলাকার নগর ম্যানশনের কলোনীতে ডিবির এডিসি শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক।করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই কলোনীটিতে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জমজমাট পতিতাবৃত্তি চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের বিভিন্ন আপত্তিকর গ্রুপ থেকেও তারা খদ্দের সংগ্রহ করত। প্রায় সময়ই এই কলোনীতে অচেনা লোকজনের আনাগোনা ছিল।
এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন রাত ১টাট দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কলোনীতে অনেকগুলি ছোট ছোট রুম রয়েছে। তাই এটিকেই তারা নিরাপদে বেছে নিয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মানাবপাচার আইনে (মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








