সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে তীব্র তাপদাহ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফজল আলী ভেরাই নামে ইউপি নির্বাচনে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ফজল আলী ভেরাই উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের দমদমা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে ,গত মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভীতরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ২টায় ভোট দিতে গিয়ে তীব্র তাপদাহ তিনি অসুস্থ হয়ে পরেন। অসুস্থ অবস্থায় আত্মীয় স্বজনরা চিকিৎসার জন্য সিলেট উইমেন্স মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হিটস্ট্রোকে মারা গেছেন বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফজল আলীর মামাত ভাই এমরান হোসেন।
আজকের সিলেট/জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








