বালাগঞ্জে দুই আওয়ামীলীগ নেতার 'অস্তিত্বের লড়াই'
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ PM

মফুর না আনহার, কে হাসবেন শেষ হাসি?

বালাগঞ্জে দুই আওয়ামীলীগ নেতার 'অস্তিত্বের লড়াই'

আবুল কাশেম অফিক, বালাগঞ্জ থেকে

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৯:২১:৩০ AM

বালাগঞ্জে দুই আওয়ামীলীগ নেতার 'অস্তিত্বের লড়াই'


বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার অস্তিত্বের লড়াইয়ে নেমেছেন সরকার দলের দুই নেতা। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আনহার মিয়া। দুজই শক্তিশালী দুই বলয় থেকে শান্তি ও উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে গতকাল সোমবার মধ্যরাত পর্যন্ত পুরো উপজেলাজুড়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন।

বর্তমান উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বিগত বছর গুলোতে বালাগঞ্জবাসীর সেবা, সহযোগিতা ও উন্নয়ন দেখে বিবেককে কাজে লাগিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ নিয়ে শান্ত বালাগঞ্জকে শান্ত রাখার প্রত্যয় নিয়ে ছুটছেন উপজেলাজুড়ে ।

অন্যদিকে বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আনহার মিয়া বিগত বছরগুলোতে বোয়ালজুর ইউনিয়নবাসী সহ উপজেলাবাসীর সেবা, সহযোগিতা ও উন্নয়ন দেখে বিবেককে কাজে লাগিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান নিয়ে উন্নয়ন ও সমৃদ্ধ বালাগঞ্জ গড়তে ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরে।

আবেগ আর বিবেককে পুজি করে মাঠ চষে বেড়িয়েছেন হেভিওয়েট দুই প্রার্থী। নির্দলীয় নির্বাচন হওয়ায় দুই প্রার্থীকে বিজয়ী করতে ভোট যুদ্ধে নেমেছেন কর্মী, সমর্থক ও নিজ নিজ বলয়ের নেতারা।

দুই বলয়ে এখন সুর উঠছে 'বদলাও' আর 'জাগাত দে'! অর্থাৎ আনহার বলয়ের এবার পরিবর্তনের সুর আর মফুর বলয়ের আবারও বিজয়ী হওয়ার সুর। তবে মফুর বলয়ের রয়েছে প্রবীণ ভোটার আর আনহার বলয়ে রয়েছে প্রচুর তরুণ ভোটার।

বালাগঞ্জের সাধারণ ভোটাররা বলছেন, চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে একই রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই প্রার্থীর মধ্যে।

এর প্রধান কারণ হিসেবে ভোটাররা উল্লেখ করছেন, বালাগঞ্জের সকল নেতাকর্মী দুই বলয়ের মাঝে সীমাবদ্ধ। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমাস মফুর ক্লিন ইমেজের পাশাপাশি প্রবীণ ভোটার সহ সকল শ্রেণিপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

অন্যদিকে সদ্য পদত্যাগকারী বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া কর্মীবান্ধব নেতার পাশাপাশি তরুণ ভোটার সহ রয়েছে সকল শ্রেণিপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

যদিও এক সময় মোস্তাকুর রহমান মফুরের কাছে হাজার হাজার নেতাকর্মীরা রাজনীতির দীক্ষা নিয়েছেন বর্তমানে তারা বিভিন্ন দেশে অবস্থান করছেন কেউ কেউ আবার নিজ নিজ বলয় গড়ে তুলতেও কাজ করছেন।

সবকিছু মিলিয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন এবার আবেগ আর বিবেকের পাশাপাশি অস্তিত্বের লড়াইয়ে নেমেছেন দুই বলের কর্ম সমর্থকরা।

জানা যায়, বালাগঞ্জ উপজেলা পরিষদে ৩ টি পদের বিপরীতে ৩ জন চেয়ারম্যান পদ প্রার্থী, ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৬টি কেন্দ্রের ২২০টি ভোট কক্ষে মোট ৯৭,৩১৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের ফলেই দেখা যাবে উপজেলার ভোটাররা পরিবর্তন করবেন না জায়গায় রাখবেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর (কাপ পিরিচ), বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সদ্য পদত্যাগপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি সামস্ উদ্দিন সামস্ (ঘোড়া)। চেয়ারম্যানে পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা হওয়ার আবাস পাওয়া গেছে।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আছগর (বৈদ্যুতিক বাল্ব), মোস্তাক উদ্দিন আহমদ (চশমা), নুরে আলম (মাইক), মশাহিদ আলী (তালা), জাকারিয়া জাবের (টিউবওয়েল)। এর মধ্যে সৈয়দ আলী আজগর আগে এক মেয়াদে ভাইস চেয়াম্যানের দায়িত্ব পালন করায় তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি (ফুটবল) ও অর্পণা রানী দেব (কলস)। এর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান বহিষ্কৃত বিএনপি নেত্রী সেবু আক্তার মনি নিজের বড় ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সমর্থকদের কাজে লাগিয়ে সুবিধাজনক অবস্থায় আছেন।


আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর