হবিগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ PM

হবিগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০২:১৩:৪৫ AM

হবিগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু


হবিগঞ্জে নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসার মো. এমদাদুল হকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মো. এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকালে দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক সদর উপজেলা পরিষদ নির্বাচনে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে সঙ্গে সঙ্গে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর