ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় গিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
তৃতীয় ধাপে সিলেট বিভাগের মধ্যে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার লাখাই, হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জে উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটগ্রহনের শুরুর দিকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায় নি। তবে বেলা বাড়ার সাথে ভোটারদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








