উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জে একটি ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফল ঘোষণায় দেরি হওয়া নিয়ে তর্কতির্কের এক পর্যায়ে এ সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়লে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হন। পদদলিত হয়ে আহত হন আরোও ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ মে) বালগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সংবাদসূত্র জানায়, পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় ভোকেন্দ্রে দেরি হওয়ার আনারস প্রাতীকে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ও কাপ পিরিচ প্রাতীকে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়লে একজন সমর্থকের গায়ে গুলি লাগে। পদদলিত হয়ে আহত হন আরও দুই জন।
বালাগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্ত্তী গণমাধ্যমকে জানান, ব্যালট বাক্স আনার সময় এক প্রার্থীর সমর্থক পুলিশের উপর হামলা চালাতে চাইলে পুলিশ তাকে প্রতিহত করে।
আজকের সিলেট/কে.আর
বালাগঞ্জ প্রতিনিধি 








