বালাগঞ্জ উপজেলা নির্বাচনে টানা দুই বারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরকে ২ হাজার ১৪৮ ভোটে হারিয়ে ইতিহাস গড়ে চেয়ারম্যান নির্বাচন হয়েছেন বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া বিজয়ী হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে অসমর্থিত সূত্র বিষয়টি নিশ্চিত করে।
প্রাপ্ত ফলাফল অনিযায়ী বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া আনারস প্রতীক নিয়ে ২০৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর কাপ পিরুচ প্রতীক নিয়ে ১৮৬৬৮ ভোট পেয়েছেন।
এদিকে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেত্রী সেবু আক্তার মনি বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ভোটে লড়ছ।ন
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর (কাপ পিরিচ), বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া (আনারস), জেলা যুবলীগের সহ সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যানমো. সামস উদ্দিন ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- নূরে আলম (মাইক), আওয়ামী লীগ নেতা মোস্তাক উদ্দিন আহমদ (চশমা), মো. মশাহিদ আলী (তালা), শেখ মো. জাকারিয়া জাবেদ (টিউবওয়েল), খেলাফত মজলিস সৈয়দ আলী আছগর (বৈদ্যুতিক বাল্ব)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- অর্পনা রানী দেব (কলস), উপজেলা বিএনপির বহিষ্কৃত নেত্রী সেবু আক্তার মনি (ফুটবল)।
আজকের সিলেট/ডি/এপি
আবুল কাশেম অফিক, বালাগঞ্জ থেকে 








