ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আশফাকুল ইসলাম সাব্বির প্রতীকে ১২ হাজার ৫শ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ৩টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
ফেঞ্চুগঞ্জে ভোটার ৮৮হাজার ৫শত ৫১ জন ভোটার আজ ৩৬টা কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








