শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ PM

শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০২:২৩:১৮ AM

শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

১২ ফুট দৈর্ঘ্যে এবং ১৫ কেজি ওজনের উদ্ধারকৃত অজগর সাপ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সামনের সড়ক থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন৷ শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে অজগরটিকে উদ্ধার করা হয় ৷ পেরে রাতে অজগরটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ।


জানা যায়, শনিবার বিকেলে কলেজের সামনের সড়কে অজগর সাপটিকে দেখতে পায় স্থানীয়রা।  পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দিলে তারা এসে সাপটিকে উদ্ধার করেন।  


এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজগর সাপটিকে উদ্ধার করেছি।  পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে তারা এ বন্যপ্রাণীটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে।  বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল ওই অজগরটি।


শ্রীমঙ্গলের বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম ওই অজগর সাপটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় এ অজগর সাপটিকে উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্যে ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। উদ্ধার হওয়া অজগর সাপটিকে শনিবার রাতে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আজকের সিলেট/১৪ জানুয়ারি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর