ওসমানীনগরে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৫ AM

ওসমানীনগরে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০৩:৩০:৫৭ AM

ওসমানীনগরে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


সিলেটের ওসমানীনগরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) পেমেন্ট সিস্টেম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার জয়তী দত্তের পরিচালনায় আয়োজিত সেমিনারে রিসোর্স পারসন  হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ আব্দুর রফিক। সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ (ভিপি), উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাস,ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উছমানপুর ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন সমাজসেবার সহকারী কর্মকর্তা মশিউর আলম মুছা,  দৃষ্টি প্রতিবন্ধী জাহিদুল ইসলামসহ আরো অনেকে।

সেমিনারে বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব এবং এমএফএস পেমেন্ট সিস্টেমের কার্যকারিতা ও প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, এই পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা সহজে এবং দ্রুত তাদের অর্থ গ্রহণ করতে পারবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। জনপ্রতিনিধিদের এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়, যাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে থাকা মানুষরা দ্রুত এবং সুষ্ঠুভাবে তাদের প্রাপ্য সুবিধা পেতে পারেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর