সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারিক(৮৫) ইন্তেকাল ফরমাইয়াছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
১৩ই জানুয়ারী শনিবার রাত সাড়ে দশটার সময় নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৪ই জানুয়ারী রোববার দুপুরে প্রয়াত বীরসন্তানের নিজ বাড়ীতে রাষ্ট্রীয় সম্মাননা শেষে জানাজা নামাযের পর কার্তিকপুরস্থ বড়ইবাড়ী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি ২পুত্র ও ৪কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজকের সিলেট/ প্রতিনিধি/ বার্তা/ কে আর
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








