উজানে বন্যা পরিস্থিতির উন্নতি: ভাটি এলাকায় অবনতি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৩ PM

উজানে বন্যা পরিস্থিতির উন্নতি: ভাটি এলাকায় অবনতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১১:১৯:৩৭ AM

উজানে বন্যা পরিস্থিতির উন্নতি: ভাটি এলাকায় অবনতি


উত্তরপূর্ব সিলেটে ভয়াবহ বন্যাপরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছ। তবে সিলেট নগরসহ ভাটি এলাকায় পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধাপর্যন্ত নতুন করে নগরের তালতলা ঘাসিটুলা,সুবহানীঘাট,মাছিমপুর প্রভৃতি এলাকা প্লাবিত হয়েছে। সিলেট নগর পয়েন্টে সুরমা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার সকালে সিলেট পয়েন্টে সুরমার পানি বৃদ্ধি পেয়ে ১০.৮৭ সেন্টিমিটারে পৌঁছায়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সূত্র জানায়, উজানে বিভিন্ন পয়েন্টে সিলেটের নদ-নদীর পানি কমেছে। শনিবার সকাল ৮ টার রেকর্ড অনুযায়ী, সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি

১৩.৬০ সেন্টিমিটার। এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় ছিল ১৩.৭২ সেন্টিমিটার।

শনিবার সকাল ৮ টায়  জকিগঞ্জের অমলসিদে কুশিয়ারা নদীর পানি ১৭.৩৪ সেন্টিমিটার। আগেরদিন শুক্রবার সন্ধ্যায় ছিল ১৭.৪৭ সেন্টিমিটার।

 বিয়ানীবাজারের শেওলায় শনিবার সকালে কুশিয়ারা নদীর পানি ১৩.১৭ সেন্টিমিটার।আগের দিন শুক্রবার সন্ধ্যায় ছিল ১৩.২০ সেন্টিমিটার।

 গোয়াইনঘাট উপজেলায় শুক্রবার সন্ধ্যায় সারি গোয়াইন নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সেটি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে ছিল।

 তবে সিলেট নগর পয়েন্টে সুরমা নদীর পানি বেড়ে শনিবার সকাল ৮টায় ১০.৮৭ সেন্টিমিটারে পৌঁছ যায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় ছিল ১০.৭৭ সেন্টিমিটার।

 সুরমার ছাতক পয়েন্টে শনিবার সকাল ৮ টায় পানির সীমা ৯.২২ সেন্টিমিটার। এর আগের দিন শুক্রবার ছিল ৯.১৪ সেন্টিমিটার। 

পানি বৃদ্ধি অব্যাহত,থাকলেও সিলেট নগর ও নগর উপকণ্ঠ এলাকার শুক্রবার দিবাগত রাত থেক বৃষ্টিপাত কমেছে।

আবহাওয়া অফিস সিলেট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫.৫ মিলিমিটার। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬১ মিলিমিটার।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর