মাধবপুরে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৪ PM

মাধবপুরে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৯:১৬:০০ AM

মাধবপুরে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি গ্রামে কুচিয়া মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন সবর (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত লিটন সুরমা চা বাগানের ১০ নং সেকশনের রবি সবরের ছেলে।

শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় , লিটন বিভিন্ন জলাশয় ও খালের পাড়ের গর্ত থেকে কুচিয়া মাছ ধরে তা বাজারে বিক্রী করে সংসার চালাতো। প্রতিদিনের মতো আজও কুচিয়া ধরতে লিটন বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি যায়। একটি খালের ধারে গর্ত থেকে টোপ ফেলে কুচিয়া ধরতে নামলে খালের পানিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

স্থানীয় লোকজন উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোখসানা পারভিন জানান, ‘লিটনকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।’

মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী মাধবপুর থানার এসআই আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর