জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি নিয়ে ইউএনওর মতবিনিময়
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৮ PM

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি নিয়ে ইউএনওর মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৪:৩৮:১৩ AM

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি নিয়ে ইউএনওর মতবিনিময়


সম্প্রতি প্রলয়ঙ্কারী পাহাড়ি ঢলে জৈন্তাপুরে সৃষ্ট বন্যায় ক্ষতির পরিমান নিরুপন, অবকাঠামো গত ক্ষয়ক্ষতি নিরুপন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, গবাদিপশু সহ বিবিধ বিষয়ে পূর্নবাসন নিয়ে জৈন্তাপুর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কি পরিমান রাস্তাঘাটের ক্ষতি, বাড়িঘরের পুনঃসংস্কার ও গবাদিপশুর ক্ষতির পরিমান নিয়ে আলোচনা করা  হয়।

সভায় জানানো হয় সরকার থেকে বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপনে ও রাস্তাঘাট সংস্কারে উদ্যোগ নেয়া হচ্ছে। তাই সঠিকভাবে ক্ষতির পরিমান লিখিত আকারে নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী, সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ,  প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী সহ অন্যান্যরা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর