কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫১ AM

কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৪:৪২:১৭ AM

কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার


কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সীমান্তে নুরুজ্জামান (২৩) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। নিহত নুরুজ্জামান উপজেলার চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

রোববার সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। তারা এসে নদীতে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেয়। পরে বিজিবি ও পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশ উদ্ধার করে।  

থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় এলাকার কয়েকজন মাছ ধরতে যান। এ সময় তারা নদীর নোম্যান্সল্যান্ডে ভাসমান অবস্থায় ক্ষতবিক্ষত নুরুজ্জামিনকে দেখতে পান। তারা খবর দিলে পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম মোহাম্মদ দস্তগীর বলেন, কে বা কারা নুরুজ্জামিনকে কুপিয়ে হত্যা করেছে। সীমান্তের নোম্যান্সল্যান্ডে বাংলাদেশর অভ্যন্তরে তার মরদেহ পড়ে ছিল। তিনি চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ও চোরাই পথে ভারতে আসা যাওয়া করতেন বলে আমরা তথ্য পেয়েছি। ধারণা করা হচ্ছে, চোরাচালান সংক্রান্ত বিরোধ থেকে তাকে হত্যা করা হতে পারে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর