সুনামগঞ্জে ভাবিকে কুপিয়ে হত্যার দায়ে দেবর গ্রেফতার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৯ PM

সুনামগঞ্জে ভাবিকে কুপিয়ে হত্যার দায়ে দেবর গ্রেফতার

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৭:১১:৪৯ AM

সুনামগঞ্জে ভাবিকে কুপিয়ে হত্যার দায়ে দেবর গ্রেফতার


সুনামগঞ্জে তিন ভাবিকে কুপিয়ে পালিয়ে যাওয়া দেবর আইনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, তার বিরুদ্ধে এক ভাবিকে কুপিয়ে হত্যা এবং আরও দুই ভাবিকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়।

রোববার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার পারিবারিক কলহের জেরে তিন ভাবিকে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ওই যুবক। এ ঘটনায় স্বপ্না বেগম নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগম নামের আরও দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে নিহত স্বপ্নার বাবা নূরুল ইসলাম বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক জানান, তিন ভাবিকে কুপানোর পর পালিয়ে যাওয়া অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর