সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগরে প্রথম বারেরমত অনুষ্টিত হবে ৬ষ্ট উপজেলা সাধারণ নির্বাচন ২০২৪। মঙ্গলবার ১১টার সময় মধ্যনগর থানা মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর প্যারেড ব্রিফিং এর মাধ্যমে সকলকে সকল সদস্যকে তৎপর হয়ে দায়িত্ব পালন করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন উপজেলার আইন পরিচালনাকারী কতৃপক্ষ।
প্যারেড ব্রিফিং কালে উপস্থিত ছিলেন ধর্মপাশা ও মধ্যনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আলী ফরিদ আহমেদ। সহকারী পুলিশ সুপার,তাহিরপুর সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম উদ্দিন,মধ্যনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসনে। পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোরশেদ আলম (তদন্ত) ও নির্বাচনী ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার,ব্যাটেলিয়নফোর্স ও আনসার সদস্যবৃন্ধ।
আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








