চুনারুঘাটে লিয়াকত চেয়ারম্যান, কাইয়ুম ও খাইরুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ PM

চুনারুঘাটে লিয়াকত চেয়ারম্যান, কাইয়ুম ও খাইরুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১১:২৯:১২ AM

চুনারুঘাটে লিয়াকত চেয়ারম্যান, কাইয়ুম ও  খাইরুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান, মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার ও  চা কন্যা খাইরুন আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত ৯টায় টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে  বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন চুনারুঘাট  উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।

চেয়ারম্যান পদে বহিষ্কৃত বিএনপি নেতা সৈয়দ লিয়াকত হাসান ৫২ হাজার  ৮২৯ ভোট  পেয়ে বিজয়ী হন। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার মাইক প্রতীকে ২৮    হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে চা কন্যা খাইরুন আক্তার কলস প্রতীকে ৭৬  হাজার ২৮১  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

উল্লেখ্য, এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ ৭ জন,  নারী ভাইস-চেয়ারম্যান ৫জন সহ ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর