সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রঙ্গারচর ব্রিজের নিচ থেকে নৌ শ্রমিক আবু সুফিয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবু সুফিয়ান উপজেলার ফতেহপুর ইউনিয়ন খিরধরপুর গ্রামের আলী আহমদের ছেলে।
সোমবার সকালে উপজেলার ফহেতপুর ইউনিয়নে রঙ্গিয়ারচর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষ করে ২০ হাজার টাকা নিয়ে রওনা হলেও আলীপুর নৌকায় যাননি। পরিবারের লোকজন রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সকালে রঙ্গিয়ারচর ব্রিজের নিচে মৃত লাশ দেখতে পেয়ে জানাজানি হলে শত শত মানুষ দেখতে জড়ো হয়। এই ঘটনার নিহতের পরিবারে শোকের মাতম চলছে। এ বিষয়ে নিহতের পরিবারে সাথে কথা বলা সম্ভব হয়নি।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আমহেদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা। সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানাই।
বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে এসে লাশ উদ্ধার করা হয়েছে। সুরত হাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। এই ঘটনার বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে কে বা কারা এই হত্যাকাণ্ড গঠিয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








