হবিগঞ্জে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ:গ্রফতার ৬
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৩৮ AM

হবিগঞ্জে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ:গ্রফতার ৬

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৫:২৮:৩৬ AM

হবিগঞ্জে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ:গ্রফতার ৬


সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কর্তৃক ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দের পর এবার নড়েচড়ে বসেছে সিলেট রেঞ্জ পুলিশ। অভিযান শুরু করেছে বৃহত্তর সিলেট বিভাগ জুড়ে। সিলেট জেলা সীমান্ত অতিক্রম করে নিয়ে যাওয়া ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করেছে রেঞ্জের হবিগঞ্জ পুলিশ।

 সিলেটের পর বৃহস্পতিবার (৬জুন) রাতে হবিগঞ্জে পুলিচ ৬ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ৬ চোরাচালানীকে গ্রেপ্তার করেছে।

 জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা থেকে ট্রাকভর্তি চিনি জব্দ ও চোরচালানীদের গ্রেপ্তার করে। 

হাইওয়ে পুলিশ  সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 স্থানীয় সংবাদ সূত্র জানায়- ভারতীয় চোরাই চিনি নিয়ে কয়েকটি ট্রাক  ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ বাহুবল থানাধীন তিতারকোনায় চেকপোস্ট বসায়। রাত সাড়ে ৮টার দিকে চেকপোস্টে ট্রাকগুলো আটক করে তল্লাশি চালিয়ে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন জালালাবাদ থানাধীন শিবেরবাজার উমাইরগাঁও-এর রাস্তায় ভাদেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চোরাই চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করে এসএমপি পুলিশ। এসময় একটি মোটরসাইল (  সিলেট মেট্রো-ল-১২-২৭৪৯) ও একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১-০৮৯৫) ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর